ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পুঠিয়ায় তিন-ফসলি কৃষিজমিতে পুকুর খনন বন্ধের দাবি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৩, ৮:২০ বিকাল

Link Copied!

রাজশাহীর পুঠিয়ায় তিন-ফসলি কৃষিজমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার কৃষকেরা। গত ২৩ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গড়াগাছীর মাঠে এলাকার দুই শতাধিক কৃষকের অংশগ্রহণে ওই মানববন্ধন হয়।

প্রতিবাদকারী কৃষকরা জানিয়েছেন, স্থানীয় বিলে প্রায় ২০০ একর ফসলি জমি রয়েছে। ওই জমিতে চাষাবাদ করে হাজারো কৃষকের সংসার চলে। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী মৎস্যচাষি বিগত কয়েক বছরে বিলের বেশিরভাগ জমিতে পুকুর খনন করেছে। ফলে এখন বছরের বেশিরভাগ সময় এসব বিলে জলাবদ্ধতা থাকে। যার ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এর মধ্যে এবার নতুন করে আরো প্রায় ১০০ বিঘা জমিতে পুকুর খননের কাজ শুরু হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে কয়েক দফা জানিয়েও কোনো সুফল মেলেনি। যে কারণে চাষিরা ফসলি জমি রক্ষায় বিলে মানববন্ধনের আয়োজন করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক