ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পিরোজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ সকাল

Link Copied!

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেলের সঙ্গে মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদর রায়ের ছেলে। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এতে পাঁচজন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর শান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত ব্যক্তিরা হলেন কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫), বাবর মাঝির ছেলে সুনান মাঝি, একই উপজেলার শান্ত (২৩) এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে তাদের অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারেন।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

পিরোজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ৪

ভয়াবহ বন্যার ঝুঁকিতে নিউজিল্যান্ডের পর্যটন গ্রাম, প্রাণহানির আশঙ্কা

সমুদ্রের নিচে তেল উত্তোলন, ভয়াবহ দূষণের ঝুঁকিতে হাজারো সামুদ্রিক প্রাণী!

ফ্লুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে বয়স্করা, যুক্তরাষ্ট্রে ৭ জনের মৃত্যু!

ধূমপান না করেও বছরে মারা যাচ্ছেন প্রায় ১৯ হাজার মানুষ!

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে দেশে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Rise Orange style meets ZEISS clarity on the vivo V80

জীবনের প্রতিটি অর্জন ধরে রাখতে ভিভো ভি৮০

পার্কে সিগারেট বা ভেপ টানলেই গুনতে হবে ২৬৩ ডলার!

ধূমপানে নারীদের বন্ধ্যত্বের ঝুঁকি বাড়ে ৪০ শতাংশ: ডব্লিউএইচও

দেশের ছয় বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?