ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

পানি খেয়েই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, কীভাবে?

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ

Link Copied!

ডায়াবেটিস একটি জটিল রোগ, যা নিয়ন্ত্রণে না রাখলে কিডনি, হার্ট ও চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে পর্যাপ্ত পানি পান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত ও সঠিকভাবে পানি পান করলে রক্তের শর্করা (সুগার) নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যায়।

চিকিৎসকরা জানান, পর্যাপ্ত পানি পান করলে রক্তের ঘনত্ব কমে যায়, ফলে রক্ত সহজে পেশিতে সুগার পৌঁছে দিতে পারে। এতে পেশি ওই সুগার ব্যবহার করতে পারে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে, পানি কম খেলে রক্ত ঘন হয়ে যায়, ফলে সুগার সঠিকভাবে ব্যবহৃত না হয়ে রক্তে জমে যায় এবং সুগারের মাত্রা বাড়ে।

এছাড়া, শরীরে অতিরিক্ত সুগার থাকলে তা প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় শরীর। এই প্রক্রিয়াকে কার্যকর করতে পর্যাপ্ত পানি পান জরুরি।

বিশেষজ্ঞরা প্রতিদিন অন্তত ৩ লিটার পানি পান করার পরামর্শ দেন। তবে একবারে বেশি পানি না খেয়ে, অল্প অল্প করে বারবার পানি পান করাই বেশি উপকারী।

প্রতিটি প্রধান খাবারের আগে এক গ্লাস পানি পান করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে হজম প্রক্রিয়াও উন্নত হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে তারা সতর্ক করে বলেন, শুধু পানি পান করলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর পাশাপাশি নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

বটতলীতে ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আবারও বটবৃক্ষ রোপণ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ