ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

পানির সংকটে হুমকিতে বিশ্ব খাদ্য উৎপাদন : প্রতিবেদন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অক্টোবর ২০২৪, ৪:৪৬ বিকাল

Link Copied!

পানিসংকট নিরসনে নিষ্ক্রিয়তা ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খাদ্য উৎপাদনকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। গতকাল বৃহস্পতিবার গ্লোবাল কমিশন অন দ্য ইকোনমিকস অব ওয়াটারের (জিসিইডব্লিউ) একটি প্রতিবেদন প্রকাশ পায়। ওই প্রতিবেদনে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘প্রায় তিন শ কোটি মানুষ এবং বিশ্বের অর্ধেকের বেশি খাদ্য উৎপাদন এখন এমন এলাকায়, যেখানে পানির মোট মজুত কমছে বলে ধরণা করা হয়েছে।’

ওই প্রতিবেদনে পানিসংকটের কারণে ২০৫০ সালের মধ্যে উচ্চ আয়ের দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) গড়ে ৮ শতাংশ এবং নিম্ন আয়ের দেশগুলোর জিডিপি ১৫ শতাংশের বেশি কমে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পানিচক্রে ব্যাঘাতের ‘বড় ধরনের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব রয়েছে’। ‘জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এবং তাপমাত্রার ক্রমবৃদ্ধির সম্মিলিত প্রভাব, সেই সঙ্গে পানির মোট মজুত হ্রাস এবং বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার অভাবের’ ফলে অর্থনৈতিক পতন ঘটতে পারে।

প্রতিবেদনে এই সংকট মোকাবিলায় পানিচক্রকে ‘বিশ্বের সাধারণ স্বার্থ’ হিসেবে দেখার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, সব স্তরে জল শাসনব্যবস্থায় সংস্কার আনতে হবে।

প্রতিবেদনে আরও বলেছে, জল–নিবিড় খাতে ক্ষতিকর ভর্তুকি হয় বাদ দিতে হবে, নয় সেটা জল সংরক্ষণের কাজে লাগাতে হবে। দরিদ্র ও দুর্বলদের জন্য নির্ধারিত সহায়তা প্রদানের আহ্বানও জানানো হয়েছে।

অনলাইনে একটি সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মহাপরিচালক গোজি ওকনজো-ইওয়ালা বলেন, ‘আমাদের উপযুক্ত ভর্তুকি দিয়ে পানির দাম নির্ধারণ করতে হবে।’ ওকনজো-ইওয়ালা জিসিইডব্লিউর সহপ্রধান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?