ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

পাটে উৎপাদন খরচই উঠছে না চাষিদের

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৪, ১২:০৬ বিকাল

Link Copied!

পাট বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। তাঁরা বলছেন, চলতি মৌসুমে পাট চাষ করতে যা খরচ হয়েছে, বিক্রি করে তার উৎপাদন খরচই উঠছে না। ন্যায্যমূল্য না পেয়ে প্রতিবছরই লোকসান হচ্ছে। ফলে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন তাঁরা।

জেলা কৃষি বিভাগ বলছে, পাট উৎপাদনের পরপরই সব কৃষক একসঙ্গে পাট বাজারে তোলেন। তাই বাজারে জোগান বেশি থাকায় দাম কিছুটা কম পাচ্ছেন চাষিরা।

সদর উপজেলার জগন্নাথপুর এলাকার পাটচাষি জয়নাল আবেদীন বলেন, প্রতি বিঘা জমিতে পাট চাষ করতে গড়ে ৩০ হাজার টাকার মতো খরচ হয়। এতে পাট উৎপাদন হয় সাধারণত ৯ মণ থেকে ১১ মণ। বাজারে সবচেয়ে ভালো পাটের দাম ২ হাজার ৫০০ টাকা। সেই হিসাবে প্রতি বিঘায় পাট চাষ করে বিঘাপ্রতি ২-৩ হাজার টাকা লোকসান হচ্ছে।

আরেক চাষি ফারুক হোসেন বলেন, ‘প্রতিবছর পাট চাষ করি। গত বছর পাট বিক্রি করেছি, প্রতি মণ তিন হাজার টাকা। এ বছর খরচ আরও বেড়েছে। এতে পাটের দাম আগের বছরের তুলনায় বেশি হওয়া উচিত। সার ও ওষুধের দাম বেড়েছে। বর্তমান বাজারদরে পাট বিক্রি করলে অনেক টাকা লোকসান হবে।’ কৃষক সাহের আলী জানান, এবার লাভের আশায় বেশি পরিমাণ জমিতে পাট আবাদ করেছেন তিনি। এতে লোকসানের পরিমাণও বেশি হবে বলে আশঙ্কা করছেন তিনি।

ঠাকুরগাঁও জেলা কৃষি বিভাগের উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর জেলার সাতটি উপজেলায় ৭ হাজার ৭৫৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৯৮ হাজার ৪১৫ বেল।

জেলা পাট কর্মকর্তা ওয়াসিম কুমার মালাকার বলেন, কৃষকেরা যেন পাটের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে সরকারের দেওয়া নির্দেশনা শতভাগ বাস্তবায়নের চেষ্টা করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, ভালো দাম পেতে চাষিদের পাট শুকিয়ে ঘরে রেখে পরে বিক্রি করতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী