ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় দিনাজপুরে সেচ সংকট

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৪, ১১:৫৪ সকাল

Link Copied!

আষাঢ়-শ্রাবণ মাসে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় দিনাজপুরে সেচ সংকট দেখা দিয়েছে। এ কারণে ব্যাহত হচ্ছে আমন আবাদ। পানির চাহিদা পূরণে জেলাজুড়ে ৩৬ হাজারের বেশি সেচ পাম্প চালানো হচ্ছে। তবে বাড়তি খরচ হওয়ায় উৎপাদন খরচ বাড়বে বলে কৃষকরা দাবি করেছেন।

জমি তৈরি করে রোপণ করা হচ্ছে ধানের চারা। তবে রোপণ করা ক্ষেতে পানির অভাবে মাটি ফেটে চৌচির। এবার বর্ষা মৌসুমে জেলায় পর্যাপ্ত বৃষ্টি হয়নি। এ কারণে পাম্পের মাধ্যমে ক্ষেতে সেচ দেয়া হচ্ছে।

আবহাওয়া বিভাগের তথ্যমতে, স্বাভাবিক সময়ে আষাঢ় মাসে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হলেও চলতি বছর সাড়ে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জুলাইয়ে ৩২৮ মিলিমিটার ও আগস্টের প্রথম ১২ দিনে ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

কৃষকরা বলেন, ‘তীব্র গরমে জমির মাটি ফেটে গেছে। সেচ দিয়েই কাজ করতে হচ্ছে। এতে আমাদের খরচ বেশি হয়ে যাচ্ছে। এভাবে আবাদ করে আমাদের লাভ হবে না।’

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান বলেন, ‘বৃষ্টিপাত কম হলেও আমাদের আবাদ ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। এ মুহূর্তে সেচ পাম্পের মাধ্যমেই আমাদের উৎপাদন অব্যাহত রাখতে হবে।’

কৃষি বিভাগের তথ্যমতে, দিনাজপুরে এবার ২ লাখ ৬০ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement