ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. নিরাপদ সড়ক

‘পরোক্ষ ধূমপান থেকে ভ্রমণকারীদের সুরক্ষায় পদক্ষেপ নিচ্ছে রেলওয়ে’

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুলাই ২০২৩, ১১:১২ বিকাল

Link Copied!

রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) জালাল উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, তামাক ও ধূমপানমুক্ত রেলওয়ে গড়ে তোলার মাধ্যমে পরোক্ষ ধূমপান থেকে রেলে নিয়মিত ভ্রমণকারী যাত্রীদের সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আজ ২৫ জুলাই, ২০২৩ বিকাল ৩টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ডাব্লিউবিবি ট্রাস্টের উদ্যোগে ‘তামাকমুক্ত বাংলাদেশ অর্জন: সম্ভাবনা ও করনীয়’ শীর্ষক এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন।

উক্ত ওয়েবারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) জালাল উদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোঃ জসিম উদ্দিন এবং টেকনিক্যাল এডভাইজার, ভাইটালষ্ট্রাটেজিস আমিনুল ইসলাম সুজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান।

জালাল উদ্দিন আহম্মেদ আরও বলেন, তামাক নিয়ন্ত্রণে আর্ন্তজাতিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) এর আর্টিক্যাল ৫.৩ অনুসারে রেল মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করছে। যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় অনুসারে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার সহায়ক ভূমিকা পালন করবে। তামাক নিয়ন্ত্রণে মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়ন করতে হলে কৃষি, অর্থ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়গুলোকে এগিয়ে আসতে হবে।

মোঃ জসিম উদ্দিন বলেন, তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নির্দেশিকা প্রণয়ন করেছে। উক্ত নির্দেশিকা অনুসারে সারাদেশে বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়রগণ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করছেন। জনস্বাস্থ্য উন্নয়ন এবং সার্বিক তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যেই ‍সুনিদিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে।

আমিনুল ইসলাম সুজন বলেন, তামাক নিয়ন্ত্রণে কাঙ্খিত ফলাফল অর্জন করতে হলে তামাক কোম্পানীর প্রভাব প্রতিহত করে জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক নীতিসমুহ সুরক্ষায় উদ্যোগ নিতে হবে। আর্ন্তজাতিকভাবে তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের অনেক সুনাম অর্জন হয়েছে। এ সুনাম ধরে রেখে সার্বিক তামাক নিয়ন্ত্রণকে গতিশীল করতে প্রতিটি মন্ত্রণালয় পৃথক পৃথকভাবে তামাক নিয়ন্ত্রণে কোড অব কন্ডাক্ট প্রণয়ন করতে হবে। স্বাস্থ্যহানীকর পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে সরকারের অতি সামান্য পরিমান যে শেয়ার রয়েছে সেটি প্রত্যাহার করার সময় এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?