ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ

পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা

প্রতিবেদক
admin
১৯ মে ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ

Link Copied!

পরিবেশগত মূল্যবোধ ও নৈতিকতা চর্চার ভিতর দিয়ে প্রাণ-প্রকৃতি ও বৈচিত্র্যতা সুরক্ষিত থাকবে এবং প্রাকৃতিক পরিবেশ বিকশিত হবে। অন্যদিকে, পরিবেশ নৈতিকতা চর্চা এবং পরিবেশ সুরক্ষায় নৈতিক মূল্যবোধ প্রজন্মের ভিতর জাগ্রত না হলে, পরিবেশের মূল্যবান উপাদানগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে বলেছেন, রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা।

এথিক্স এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (ইইএসডি) এর আয়োজনে ১৮ মে, ২০২৪ রাজধানীর আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি সেমিনার হলের এই অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিসার্চ সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এর পরিচালক লেখক ও গবেষক পাভেল পার্থ। প্রবন্ধে তিনি উল্লেখ করেন, মানুষ ও পরিবেশের ভিতর সম্পর্কের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ নিয়ে আলাপ করেন পরিবেশ নীতিবিদরা। পরিবেশগত ক্ষয়ের কারণে সহজলভ্য প্রাকৃতিক সম্পদগুলো ক্রমান্বয়ে দুর্লভ হয়ে উঠে এবং প্রাণীকূলের বেঁচে থাকাকে সংকটে ফেলে দেয়। পরিবেশগত এই ক্ষয়রোধ করার জন্য আমাদের দায়-দায়িত্ব আছে।

সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান এর সভাপতিত্বে মূল প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) এর সহ-সম্পাদক মিহির বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর অধ্যাপক ড. মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক প্রফেসর আফসান চৌধুরী, আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল।

সেমিনার শেষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পূর্বে অনুষ্ঠিত কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠিত এথিক্স এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইইএসডি) প্রতিষ্ঠানটি নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় দেশের শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা গঠনে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ