ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

পণ্যের ওপর ভ্যাট বাড়ানোর কারণ জানালেন খাদ্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জানুয়ারী ২০২৫, ৩:৪২ বিকাল

Link Copied!

ঘাটতি মেটাতে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, সরকারের রাজস্ব প্রয়োজন। প্রচুর ভর্তুকিও লাগে। এ অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়। তাই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে, এতে তেমন কোনো অসুবিধা হবে না।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, এ বছরে অকাল বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে। এতে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ছিল। সেই ঘাটতি পূরণের জন্য বর্তমান সরকার চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে।

উপদেষ্টা বলেন, আগামীতে ভালো ফসল হবে, ইরি ধানের বাম্পার ফলন হলে বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব বিদেশ থেকে খাদ্য আমদানি করা, দেশের বিভিন্ন স্থানে সেই খাদ্য সঠিকভাবে পৌঁছানো। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম সহায়ক হবে।

খাদ্য উপদেষ্টা বলেন, ওএমএসের সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এরই মধ্যে প্রতি উপজেলায় ২ টন করে চাল দেয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী ২ মাস দেশের ৫০ লাখ উপকারভোগী মাত্র ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল পাবেন।

খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম রয়েছে, সেই সম্পর্কে দুদক অনুসন্ধান করছে। ভবিষ্যতে এ অনুসন্ধান চলমান থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা