ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

নেসলের পণ্যে কাঠের গুঁড়া, স্বাস্থ্য ঝুঁকিতে তুলে নিচ্ছে বাজার থেকে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অগাস্ট ২০২৩, ১২:২০ বিকাল

Link Copied!

কাঠের গুঁড়ার সম্ভাব্য উপস্থিতির কারণে সেচ্ছায় বাজার থেকে কিছু পণ্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে নেসলে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, নেসলে টোল হাউজের চকলেট চিপ কুকি ডফ ‌‘ব্রেক অ্যান্ড বেক’ বার (১৬ দশমিক ৫)-এর যে পণ্য রয়েছে তা প্রত্যাহার করা হবে।

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসনের ওয়েবসাইটে বলা হয়েছে, মূলত নেসলে টোল হাউজের চকলেট চিপ কুকি ডফ ‌‘ব্রেক অ্যান্ড বেক’ বার পণ্যের দুইটি ব্যাচ সরিয়ে নেওয়া হবে। যা তৈরি হয়েছে এ বছরের ২৪ ও ২৫ এপ্রিল। কিন্তু টোল হাউজের অন্যান্য পণ্য যেমন রেফ্রিজারেটেড কুকি ডফ ‘ব্রেক অ্যান্ড বেক’ বার, রোল বা টাবস বা ভোজ্য কুকি ডফ বাজারে থাকবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অসুস্থতার খবর পাওয়া যায়নি। অধিক স্বাস্থ্য সতর্কতা হিসেবেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। কারণ কিছু গ্রাহক এই বিষয়টি নিয়ে নেসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছেন।

এদিকে যেসব গ্রাহক এরই মধ্যে ওই পণ্য কিনেছে তাদের এটি খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি যেখান থেকে কেনা হয়েছে সেখানে ফেরত দিতে বলা হয়েছে। তাছাড়া গ্রাহকদের সুবিধার জন্য এ বিষয়ে যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।

মার্কিন এই কোম্পানি জানায়, এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসনের (এফডিএ) সঙ্গে কাজ করছি ও তাদের সম্পূর্ণ সহযোগিতা করবো। এটি একটি বিচ্ছিন্ন সমস্যা, যা সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোম্পানিটি আরও জানায়, পণ্যের মান, নিরাপত্তা ও ইন্টিগ্রিটি আমাদের এক নম্বর অগ্রাধিকার। উল্লেখিত অসুবিধার জন্য ক্রেতা ও বিক্রেতার কাছে ক্ষমাও চেয়েছে তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!