ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে জাতীয় ফুটবল দল

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ সেপ্টেম্বর ২০২৫, ৩:২৪ বিকাল

Link Copied!

নেপালে চলমান বিক্ষোভের কারণে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। আজ (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে দলটি।

দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর থেকে দেশটিতে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি বাতিল হয়। একই দিন দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় তারা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।

এ অবস্থায় খেলোয়াড়দের দ্রুত দেশে ফেরাতে জরুরি উদ্যোগ নেয় প্রধান উপদেষ্টার কার্যালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ বিশেষ ফ্লাইট পরিচালনার মাধ্যমে দলকে ফিরিয়ে আনতে সম্মত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯