ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

নিষেধাজ্ঞা শেষে বেড়েছে ইলিশের সরবরাহ

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ নভেম্বর ২০২৪, ৫:৪৮ বিকাল

Link Copied!

নিষেধাজ্ঞা শেষে রোববার রাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। এর ফলে ঝালকাঠির বাজারে বেড়েছে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ। সোমবার (৪ নভেম্বর) সকাল থেকেই স্থানীয় বাজারগুলোতে ইলিশের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় অধিকাংশ মাছের দাম কিছুটা কমেছে।

বাজারে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি দরে। মাঝারি সাইজেরে প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা ও এক কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে ১৩৫০ টাকা দরে। এছাড়া মাঝারি সাইজের চাষের রুই বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে, কাতল মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, পোয়া মাছ ৩০০ টকা, কই মাছ ২২০ টাকা, সিং মাছ ৪৫০ টাকা ও পাঙাশ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে মাছের সরবরাহ বাড়ায় কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন তারা। কয়েকদিন পর ইলিশসহ সামুদ্রিক মাছের সরবরাহ আরও বাড়বে। তখন দাম অনেকটাই কমে আসবে। আর ২২ দিন পর ইলিশ কিনতে পেরে খুশি ক্রেতারা।

জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২২ দিন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন বাজারে মাছের সরবরাহ বেড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট