ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নির্ধারিত বাজেট বরাদ্দের মধ্যে সর্বোচ্চ সেবা দেবো- পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জানুয়ারী ২০২৪, ৪:৩২ বিকাল

Link Copied!

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি বলেছেন;জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। তাঁর স্বপ্ন ছিল একটি সুখি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেরে,বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন একটি,সমৃদ্ধশালী উন্নত স্মার্ট বাংলাদেশের। আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বির্ণিমান।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিতীয় মেয়াদে পানি সম্পদ মন্ত্রণালয়েল দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয় ও অধিনস্থ দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ বলেন;বিগত পাঁচ বছরের আপনাদের নিষ্ঠা আন্তরিকতার সাথে কর্মতৎপরতায় মন্ত্রণালয়কে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে।পূর্বের ধারাবাহিকতা বজায় মন্ত্রণালয়ের ভাবমূর্তি সবোর্চ্চ পর্যায় নিয়ে যেতে হবে।

নির্ধারিত বাজেট বরাদ্দের মধ্যে সবোর্চ্চ সেবা নিশ্চিত করতে হবে।কাজ ধীর গতিতে করা যাবে না,যথাযথ গতি ও প্রক্রিয়া কাজ সম্পাদন করতে হবে। প্রকল্পের কাজ ঠিকাদাদের দেয়ার সময় তাদের আর্থিক সক্ষমা নিশ্চিত করতে হবে। বছর শুরুতে যার যার এলাকার প্রকল্প পরিদর্শন করে প্রতিবেদন প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন,প্রধান প্রকৌশলীগণকে আরো আন্তরিক হতে হবে। প্রত্যেকে যার যার অধীনস্থদের কাজ তদারকি করবেন।শুধুমাত্র প্রয়োজনীয় প্রকল্প পরিকল্পনা কমিশনে প্রেরণ করতে হবে। এবছর এপিএ-তে পানি সম্পদ মন্ত্রণালয় ৪ নম্বরে রয়েছে। আগামীতে আমাদের লক্ষ্য হতে হবে এক অথবা দুই নাম্বার অর্জনের।

Facebook Comments Box

আরও পড়ুন

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছানোর তাগিদ কৃষিমন্ত্রীর

Tourism Fair Concludes with Tk 43 Crore in Business Over Three Days

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মিরপুরের তিন মেট্রোরেল স্টেশন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে