ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৬, ১২:১১ বিকাল

Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজের মালিকানাধীন বাসের চাপায় পিষ্ট হয়ে এনায়েত শেখ (৬০) নামে এক বাসমালিক নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনায়েত শেখ কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা এনায়েত শেখের মালিকানাধীন জিএমএস পরিবহনের একটি বাস মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছে ব্রেক করে। এ সময় পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা এনায়েত শেখ ছিটকে সড়কে পড়ে যান। পরে নিজের মালিকানাধীন বাসের চাপায় গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণ নয়, অনুদান দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে স্পেনে দেড় হাজার অভিবাসী

ক্যান্সার চিকিৎসায় অভিন্ন নির্দেশিকা অনুসরণের আহ্বান বিএমইউ ভিসির

শব্দদূষণ রোধে আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন নিয়ন্ত্রণের নির্দেশ হাইকোর্টের

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে ৪ বিভাগে

বাড়ির সামনেই ট্রাকচাপায় অটোরিকশাচালকের মৃত্যু

আত্মহত্যা রোধ ও স্বাস্থ্য সুরক্ষায় ‘প্যারাকুয়াট’ নিষিদ্ধ করল বাংলাদেশ

DMP-GRSP organized Capacity building workshop on speed camera operation

ঢাকার সড়কে গতি নিয়ন্ত্রণে ৮টি স্পিড ক্যামেরা পেল ডিএমপি

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

শত বছর পর স্কটল্যান্ডের উপকূলে ফিরছে বিলুপ্তপ্রায় বুনো ঝিনুক