ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাশকতা এড়াতে উত্তরা এক্সপ্রেসসহ দুটি ট্রেন বন্ধ ঘোষণা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ডিসেম্বর ২০২৩, ২:২৯ অপরাহ্ণ

Link Copied!

নাশকতা এড়াতে উত্তরা এক্সপ্রেসসহ দুটি ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী আরেকটি লোকাল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়।

চিঠিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী আরেকটি লোকাল ট্রেন ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, আমরা ট্রেন দুটিতে নিরাপত্তা দিতে পারছি না। নিরাপত্তার কারণে ট্রেন দুটি বন্ধ রাখা হয়েছে। নিরাপদ ট্রেন করতে যা যা করার দরকার অমরা মিটিং করে সেটি করছি।

তিনি বলেন, ট্রেনের ইঞ্জিন ও জনবল আন্তঃনগর ট্রেনে ব্যবহার করা হবে। ট্রেনগুলো থেকে তেমন কোনো আয় আসে না। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু উত্তরা নয় আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, কয়েক বিভাগে হতে পারে ভারী বর্ষণ

কুয়েতে আরও ২,১৯৩ জনের নাগরিকত্ব বাতিল

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

দেশের ১০ জেলায় চালু হচ্ছে নতুন আইসিইউ, কমবে রাজধানীর হাসপাতালের চাপ

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কার্বনের ৮০ গুণ গতিতে পৃথিবীকে পুড়িয়ে মারছে যে গ্যাস

মধ্যরাতের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯৬ রোগী

দেশীয় তৈলবীজে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি

টঙ্গী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২