ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাটোরে ট্রাকের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মার্চ ২০২৪, ২:০৬ বিকাল

Link Copied!

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার(১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল-দুর্গাপুর সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিংড়া উপজেলার বনকুড়াইল এলাকার হোসনে আরা (৪৫), ইমরান (২২) এবং বাব্বী (১৮)।

পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, সকালে অটোভ্যানে যোগে তিনজন যাত্রী নিয়ে বামিহাল যাচ্ছিলেন। এসময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে অটোভ্যানটি ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। স্থানীয়রা একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করেন। চালক এবং হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সিংড়ার থানার ওসি মো. আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা