ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

নদীর দখল ও দূষণমুক্ত করতে একযোগে কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ মার্চ ২০২৪, ১১:৫৩ সকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, নদীর দখল ও দূষণ মুক্ত করতে একযোগে কাজ করতে হবে। দখলমুক্ত করতে পারলেও নদী দূষণমুক্ত করতে না পারলে আমরা কাঙ্খিত সুবিধা পাবো না। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন করতে হলে পানি, লবণাক্ততা, জলবায়ু ও নদীকে আরও গুরুত্ব দিতে হবে। আমরা যদি নদী শাসনের কথা বলি, জলবায়ু পরিবর্তনের কথা বলি সবকিছুর সঙ্গে পানি জড়িত।

গতকাল শনিবার রাজধানীর নিউমার্কেটে কালবেলা কনফারেন্স রুমে আয়োজিত জলবায়ু পরিবর্তন পানি ও স্যানিটেশন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট নীতিমালা গ্রহণ করেছি। জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশে যত পরিকল্পনা গ্রহণ, বিনিয়োগ হবে সবকিছু এক প্লাটফর্মে বাস্তবায়িত হবে। মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে জলবায়ু সংকট মোকাবিলায় ২৫টি মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ আছে।

কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক গবেষণা মাহফুজ কবীর। অন্যান্যের মধ্যে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খান, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুজিবুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ