ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নড়াইলে ২ হাজার ৮৯০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুলাই ২০২৪, ১২:০৯ বিকাল

Link Copied!

চলতি মৌসুমে নড়াইল জেলার ৩ উপজেলায় ২ হাজার ৮শ’৯০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়েছে। এ তিন উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি জমিতে সবজি চাষ হয়েছে। এখানে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল ২হাজার ৮৮০ হেক্টর জমিতে। আবাদকৃত জমিতে ৫৩ হাজার ৫শ’৩৯ টন সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীপু মজুমদার জানান, নড়াইল সদর উপজেলায় ১ হাজার ৩শ’ ৬৫ হেক্টর, কালিয়া উপজেলায় ৭শ’ ৭০ হেক্টর এবং লোহাগড়া উপজেলায় ৭শ’ ৫৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজি আবাদ হয়েছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আশেক পারভেজ বলেন, এ জেলার গোবরা,দূর্গাপুর,বিছালীসহ কয়েকটি এলাকা সবজি চাষের জন্য উর্বর ক্ষেত্র।অন্যান্য বছরের ন্যায় এবারও এ জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ ভালো হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।শাকসবজির চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর গ্রীষ্মকালীন শাকসবজির বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।

 

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক