ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

নওগাঁয় ৫ হাজার ২৯০ হেক্টর জমিতে পাট আবাদ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৪, ৩:১৫ বিকাল

Link Copied!

নওগাঁ, জেলায় চলতি মৌসুমে মোট ৫ হাজার ২৯০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। আবাদকৃত পাটের মধ্যে রয়েছে- দেশী জাতের ২৩০ হেক্টর, তোষা জাতের ৪ হাজার ৮০০ হেক্টর এবং মেস্তা জাতের ২৬০ হেক্টর জমি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেছেন- আবাদকৃত জমি থেকে ৭৫ হাজার ২৭২ বেল পাট উৎপাদিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উপজেলা ও জাতভিত্তিক পাট চাষের পরিমাণ হচ্ছে- জেলার সদর উপজেলায় দেশী জাতের ৬০ হেক্টর, তোষা জাতের ৩৪৫ হেক্টর ও মেস্তা জাতের ৪৫ হেক্টর। রাণীনগর উপজেলায় তোষা জাতের ৩৫ হেক্টর ও মেস্তা জাতের ৩০ হেক্টর। আত্রাই উপজেলায় তোষা জাতের ১৯০ হেক্টর ও মেস্তা জাতের ৩০ হেক্টর। বদলগাছী উপজেলায় দেশী জাতের ৪৫ হেক্টর, তোষা জাতের ১ হাজার ৫০০ হেক্টর ও মেস্তা জাতের ৩৫ হেক্টর। মহাদেবপুর উপজেলায় দেশী জাতের ৩৫ হেক্টর, তোষা জাতের ১৬৫ হেক্টর ও মেস্তা জাতের ১০ হেক্টর। পতœীতলা উপজেলায় দেশী জাতের ৫ হেক্টর ও তোষা জাতের ১৩৫ হেক্টর। ধামইরহাট উপজেলায় দেশী জাতের ৪৫ হেক্টর ও তোষা জাতের ৯২০ হেক্টর এবং মান্দা উপজেলায় দেশী জাতের ৪০ হেক্টর, তোষা জাতের ১ হাজার ৫১০ হেক্টর ও মেস্তা জাতের ১১০ হেক্টর জমি।

জেলায় জাতভিত্তিক সম্ভাব্য পাট উৎপাদনের পরিমাণ হচ্ছে দেশী জাতের ২ হাজার ২৬৬ বেল, তোষা জাতের ৭০ হাজার ৩২০ বেল এবং মেস্তা জাতের ২ হাজার ৬৮৬ বেল।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯