ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ

নওগাঁয় বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

প্রতিবেদক
admin
৮ জুন ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ণ

Link Copied!

নওগাঁর পত্নীতলা ও মান্দা উপজেলায় বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকালে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড় ও বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৭ জুন) বিকেলে আলাদা সময়ে এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পত্নীতলা উপজেলার পাটিচরা ইউপির গাহন মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদের মেয়ে মনিকা খাতুন (৩২), একই ইউপির নাগরগোলা গ্রামের নব মুসলিম খাদিমুল ইসলাম (৪০) ও মান্দায় উপজেলার ভোলাগ্রাম গ্রামের ফইমউদ্দিন মন্ডলের ছেলে শামসুল আলম (৩৪)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে যান খাদেমুল। এ সময় বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়। আর মনিকা বাড়ির উঠানে ধানের খড় শুকানোর সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জামেল হক জানান, বিকেল উপজেলার ভোলাম গ্রামে ধান শুকানোর কাজ করছিলেন শামসুল আলম। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মৃত শামসুল আলমের বাবা ফইমদ্দিন জানান, শুক্রবার বিকেলে তার ছেলে বাড়ির পাশের একটি মাঠে ধানের কাজ করার সময় বজ্রপাতে আহত হন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ