ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, ঝুঁকিতে যেসব জেলা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ । ১৫ জন

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে এই ঝড়ের তীব্রতা বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

ঝুঁকির তালিকায় রয়েছে দেশের ১৫টি জেলা—ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিছু এলাকায় এর তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।