ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক হলেন খালেকুজ্জামান

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৪, ১২:০২ বিকাল

Link Copied!

ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ খালেকুজ্জামান। তিনি এত দিন ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের (গবেষণা) দায়িত্ব পালন করছিলেন। তিনি ড. মো. শাহজাহান কবীরের স্থলাভিষিক্ত হলেন।

গতকাল (২০ আগস্ট) মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

সদ্য স্বেচ্ছায় অবসরে যাওয়া মহাপরিচালক শাহজাহান কবীরের নানা অনিয়ম ও দুর্নীতির বিচার দাবিতে গত কয়েক দিন মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্রি’র কর্মকর্তা, কর্মচারীরা। অভিযোগ রয়েছে, শাহজাহান কবীর ক্ষমতায় থাকাকালে শ্রমিক ও কর্মকর্তা নিয়োগে অনিয়ম, পদোন্নতি প্রদানে অনিয়ম, ব্রি মিউজিয়াম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগে অনিয়ম, ডিজির বাংলো নির্মাণে অনিয়ম, গবেষণা প্লটে মাটি ভরাটে অনিয়মসহ নানা অনিয়ম করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?