ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

দেশে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ

Link Copied!

দেশের বাজারে আবারও সমন্বয় করা হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আজ (শনিবার) থেকে নতুন দরে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু দুটি।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপায় ১৭৫ টাকা দাম কমানো হয়।

নতুন নির্ধারিত দরে বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল স্বর্ণের দাম পুনঃসমন্বয় করে বাজুস, যেখানে ২২ ক্যারেটের ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৫৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩১ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশার সিসা দূষণে ঝুঁকিতে শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

স্মার্ট সরকারি ব্যয় বাড়ালে কৃষিতে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে: বিশ্বব্যাংক

টানা দ্বিতীয় দফায় বাড়ল রুপার দাম

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে মাছসহ তিন জেলে আটক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে স্বস্তি

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

রিওতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত

দেশের তিন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা

ব্যাকটেরিয়া নিধনে নতুন অস্ত্র ‘ব্যাকটেরিওফায’ ভাইরাস

জয়পুরহাটে একদিনেই দ্বিগুণ কাঁচা মরিচের দাম

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান