ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

দুর্যোগ ঝুঁকিহ্রাসে সমন্বিত কার্যক্রম গ্রহন : দুর্যোগ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মার্চ ২০২৪, ৫:১২ বিকাল

Link Copied!

দুর্যোগ ঝুকিহ্রাসে সমন্বিত কার্যক্রম গ্রহনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান। আজ (১০ মার্চ) রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন।

এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়ব’।

তিনি বলেন, কেবল দুর্যোগ পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ধারণা থেকে সরে এসে দুর্যোগে পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন সুরক্ষা ও দুর্যোগ পরবর্তী পুনর্গঠনে প্যারাডাইম শিফটে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সকল পর্যায়ের জনসাধারণকে দুর্যোগ মোকাবেলায় সক্ষম করে তোলার কাজ করে যাচ্ছে সরকার। দুর্যোগ মোকাবেলায় আধুনিক যন্ত্রপাতি ক্রয়সহ এর সঙ্গে সংশ্লিষ্টদের প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়ার কথা বলেন মোঃমহিববুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় অসমান্য অবদান রাখার জন্য নির্বাচিতদের পুরষ্কার প্রদান করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান, জাতিসংঘের সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ, সামরিক বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি)’র প্রতিনিধিগণ, স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা