ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মিরপুরের তিন মেট্রোরেল স্টেশন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৬, ৩:২১ বিকাল

Link Copied!

পুলিশ ও পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার মিরপুরের তিনটি মেট্রোরেল স্টেশনে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনের কার্যক্রম পুনরায় চালু হয়।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হওয়ার পর নিরাপত্তার কারণে স্টেশন তিনটি বন্ধ রাখা হয়েছিল। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর স্টেশনগুলো পুনরায় চালু করা হয়।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশনস) মহসিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকাল ৯টার দিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে অবরোধ করেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ অবরোধ সরিয়ে সড়ক সচল করার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

সড়ক অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে গন্তব্যে পৌঁছাতে হেঁটে যেতে হয়েছে। অফিসগামী মানুষও যানবাহন সংকটে পড়েন।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা