ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য
  3. নিরাপদ সড়ক

দিনাজপুরে মহাসড়কে আলু ফেলে আলুচাষীদের বিক্ষোভ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ৫:০৭ বিকাল

Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে ও অহেতুক হয়রানি বন্ধের দাবিতে আলুচাষী ও আলু ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন চলাকালে সকালে কৃষকেরা আলু ফেলে দিয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন।

মানববন্ধনে আলুচাষী ও আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন, ‘আলুচাষী ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারাচ্ছেন। আলু উৎপাদনে চাষিরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ঘাটতি পূরণে ভারত থেকে আলু আমদানি করতে হয়। হিমাগারের মালিকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি করে এবং বিভিন্ন অনিয়ম করছেন। গত ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলেও কোনো সমাধান পাওয়া যায়নি, তাই আজ আবারও আমরা রাস্তায় নেমেছি।’

মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনাস্থলে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মহাসড়কের অবরোধ তুলে নিতে অনুরোধ জানান। তবে আন্দোলনকারীরা কোনো কথা না শুনে হিমাগারে তালা মারার ঘোষণা দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির নেতৃত্বে একটি টিম বীরগঞ্জ উপজেলার হিমাগারগুলোতে তালা মারলে অবরোধকারীরা দুপুর ১টায় সড়ক অবরোধ তুলে নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক