ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
admin
১৩ জুন ২০২৪, ১:৫০ অপরাহ্ণ

Link Copied!

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ৩ জন যাত্রী নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বড়াইহাট গ্রামে পৌঁছালে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী ও ইজিবাইকের চালক মারা যান। আহত হন আরও দুই জন।

আজ (১৩ জুন) বৃহস্পতিবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বড়াইহাটে সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ৩ জন যাত্রী নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বড়াইহাট গ্রামে পৌঁছালে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী ও ইজিবাইকের চালক মারা যান। আহত হন আরও দুই জন।

খবর পেয়ে ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে একজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর আহত যাত্রীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ জানান, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকটিকে আটক করলেও দুর্ঘটনার পর এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers