ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দিনাজপুরে কৃষকদের মাঝে ২০টি হারভেস্টার ধান কাটা মেশিন বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মে ২০২৪, ১১:৫১ সকাল

Link Copied!

দিনাজপুর, জেলার ১৩টি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ২০ জন কৃষকদের জন্য সহজে ধান কাটা-মাড়াই কাজ করতে এ অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন গতকাল বুধবার সকাল থেকে রাত পযন্ত ২০টি ধান কাটা কম্বাইন হারভেস্টার আধুনিক মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কৃষি বান্ধব এ সরকার বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, খাদ্যের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে চলতি বছর কম্বাইন হারভেস্টার ধান কাটা-মাড়াই মেশিন অর্ধেক ভুতুর্কি মুল্যে প্রদানের জন্য বরাদ্দ করা হয়।

গতকাল বুধবার রাত ৯ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল কামাহ তমাল এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রুম্মান আক্তার ওই উপজেলা ২ জন কৃষককে দুটি কম্বাইন হারভেস্টার আধুনিক ধান কাটা মেশিন অর্ধেক ভর্তুকি মূল্যে প্রদান করেন।

ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়ানের তাহের মন্ডল এর পুত্র কৃষক মোঃ এনামুল হক ও কাহিজাল ইউপির চকিয়াপাড়া গ্রামের তৈয়ব উদ্দীন এর পুত্র কৃষক মোঃ আনসারুল ইসলামসহ দুজন কৃষক এর মাঝে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের উন্নয়নের আওতায় অর্ধেক ভর্তূকি মূল্যে দুজন কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রুম্মান আক্তারসহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কৃষি বিভাগের সূত্রটি জানায়, ১৩ টি উপজেলার মধ্য ৭ টি উপজেলা দুটি করে ১৪ টি এবং অপর ৬ টি উপজেলায় ১ টি করে ৬ টি কম্বাইন হারভেস্টার আধুনিক ধান কাটার মেশিন গতকাল বুধবার দিন থেকে রাত পর্যন্ত প্রাপ্ত কৃষকদের কাছে উপজেলা পরিষদ কৃষি বিভাগ থেকে হস্তান্তর করা হয়েছে। জেলার দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ, পার্বতীপুর, ফুলবাড়ী, চিরিরবন্দর ও নবাবগঞ্জ উপজেলায় দুটি করে ১৪ টি কম্বাইন হারভেস্টার ধান কাটার মেশিন বিতরণ করা হয়।

জেলার অপর ৬ টি উপজেলা কাহারুল, বোচাগঞ্জ, খানসামা, বিরামপুর ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় ১ টি কম্বাইন হারভেস্টার আধুনিক ধান কাটার মেশিন কৃষকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

কৃষি বিভাগের সূত্রটি জানায়, গত ৫ বছরে জেলার ১৩ টি উপজেলার ১০৩ টি ইউনিয়নের কৃষকদের আধুনিক যন্ত্র ব্যবহারে ধান কাটা ও মাড়াাই কাজে সহজলভ্য করার জন্য কৃষি মন্ত্রণালয় অর্ধেক ভুতুর্কি মুল্যে প্রায় ৫ শতাধিকের অধিক কম্বাইন হারভেস্টার আধুনিক ধান কাটার মেশিন বিতরণ করেছেন।ফলে ইরি -বোরো মৌসুমে কৃষকদের শ্রমিক সংকটে ধানকাটা নিয়ে সমস্যায় পড়তে হয় না। একটি কম্বাইন হারভেস্টার মেশিন প্রতিদিন ৫০ একর জমির ধান কাটা ও মাড়াই কাজ করতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক