ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দক্ষিণ সিটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ মামলা, অর্ধলক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৩, ৫:২৩ অপরাহ্ণ

Link Copied!

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) ৩টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৭টি মামলায় ৪৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

আজ রবিবার (৯ জুলাই) করপোরেশনের আওতাধীন আদর্শ পাড়া, মাদারটেক, আগাসাদেক রোড ও ধলপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া ও মাদারটেক এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ১টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ১ মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত ২৩ নম্বর ওয়ার্ডের আগাসাদেক রোডে ২৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪৯ নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকায় ৩১টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আজকের অভিযানে সর্বমোট ৯৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৭ মামলায় সর্বমোট ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও দক্ষিণ সিটির ৩০টি ওয়ার্ডে আজ হতে ৩ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা শুরু হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা