ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

তারল্য সহায়তা দিয়ে ব্যাংক বাঁচানো হবে না : গভর্নর

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অগাস্ট ২০২৪, ৩:৩৮ বিকাল

Link Copied!

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, অতীতের মতো বিশেষ তারল্য সহায়তা দিয়ে কোনো ব্যাংককে বাঁচাবে না বাংলাদেশ ব্যাংক। সবসময় উদ্ধার করা যেমন ঠিক নয়, তেমনি ব্যাংক বন্ধ করে দেয়াও উচিত নয়। রুগ্ন ব্যাংকগুলোর দায় তাদের নিজেদের। মঙ্গলবার (২০ আগস্ট) ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ‌তি‌নি এ কথা বলেন।

তিনি বলেন, অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। কেননা, প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কর্মসংস্থানের বিষয় জড়িত। এছাড়া দুর্বল ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনাধীন। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।

গভর্নর বলেন, শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংকের তারল্য সহায়তা স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এরইমধ্যে ছয়টি রুগ্ন ব্যাংকের ওপর বিধিনিষেধও আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এক প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, ‘রুগ্ন ব্যাংক থেকে টাকা উত্তোলনের অধিকার আমানতকারীদের আছে এবং গ্রাহক আস্থা হারিয়ে ফেললে সেই দায় ব্যাংকগুলোর। সেক্ষেত্রে ব্যাংকগুলোকে বাঁচাতে নতুন করে কোন সহায়তা দেয়া হবে না।’

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স