ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

তামাক সেবনে প্রতিদিন মারা যাচ্ছে ৪৪২ জন

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ বিকাল

Link Copied!

তামাক দেশের জন্য একটি মরণঘাতী সমস্যা। প্রতিদিন ৪৪২ জন তামাক সেবনের কারণে মারা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান। ‘তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারের ক্ষতিকর দিক এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এর প্রতিরোধের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

গতকাল (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভাটি হয়।

আলোচনায় বিএসএমএমইউ উপাচার্য ডা. সায়েদুর রহমান বলেন, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে হবে যাতে তারা তামাক থেকে দূরে থাকতে পারে। স্বাস্থ্যশিক্ষা এবং প্রয়োজনীয় আইন প্রয়োগের মাধ্যমে আমরা তামাকের ব্যবহার হ্রাস করতে পারি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, তামাক সেবনের ফলে প্রতিবছর ৮ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে। তিনি আরও বলেন, শুধু বাংলাদেশেই প্রতিবছর তামাকজনিত রোগে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

আলোচনায় বক্তারা বলেন, তামাক ব্যবহারজনিত কারণে স্বাস্থ্য খাতে সরকাররে যে ব্যয় হয়, তা অত্যন্ত বিপর্যয়কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত একটি গবষেণায় দেখা গছে, বাংলাদেশে তামাকের কারণে বছরে ৩৬ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্য খাতে ব্যয় হয়। তামাকের বিরুদ্ধে কৌশলগত নীতি গ্রহণ করা হলে, স্বাস্থ্য খাতে এ ব্যয়কে উল্লখেযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। আমাদের স্বাস্থ্য অর্থনীতিতে এর প্রভাব নিয়ে গবেষণা জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু