ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

তামাকপণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে ১৩৯ জন সংসদ সদস্যের সুপারিশ অর্থ প্রতিমন্ত্রী বরাবর

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মার্চ ২০২৪, ৬:২৮ বিকাল

Link Copied!

জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব আয় বৃদ্ধির জন্য আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সিগারেটসহ সকল তামাকজাতপণ্যে সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে মূল্যবৃদ্ধির দাবিতে ১৩৯ জন সংসদ সদস্যর সুপারিশ অর্থ প্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খান এমপি বরাবর প্রদান করা হয়েছে। আজ রবিবার (৩ মার্চ) অর্থ প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে, বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং- এর সমন্বয়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম ১৩৯ জন সংসদ সদস্যের স্বাক্ষরিত অফিসিয়াল সুপারিশ পত্র (ডিও লেটার) প্রদান করেন।

এসময় প্রতিমন্ত্রী তামাক নিয়ন্ত্রন বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

চিঠিতে বলা হয়, তামাক ব্যবহার নিরুৎসাহিত করার জন্য কর বৃদ্ধির মাধ্যমে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি করে তামাকপণ্যের ব্যবহার হ্রাস আন্তর্জাতিকভাবে অনুসৃত একটি পদ্ধতি। কিন্তু দেশের বিদ্যমান তামাক কর ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘তামাকমুক্ত বাংলাদেশ’ অর্জনে আশানুরূপ সহায়ক ভূমিকা পালন করতে পারছে না। তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করে। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির (চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারানো) পরিমাণ ছিল ৩০ হাজার ৫৬০ কোটি টাকা।

এমতাবস্থায়, তামাকের নেতিবাচক প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষার নিমিত্তে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তামাক-কর ও দাম বৃদ্ধির দাবি জানিয়ে সুপারিশ করেছেন ১৩৯ জন মাননীয় সংসদ সদস্য। এ বিষয়ে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ প্রতিমন্ত্রীর নিকট অনুরোধ করা হয়।

স্বাক্ষরকারী একাদশ জাতীয় সংসদের ১৩৯ জন সংসদ সদস্যদের মধ্যে মতিয়া চৌধুরী, আসাদুজ্জমান খান, মাহবুবউল আলম হানিফ, সালমান এফ রহমান, ইয়াফেস ওসমান, ডঃ মোঃ আব্দুস শহীদ, জুনাইদ আহমেদ পলক, অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, টিপু মুন্সী, প্রাণ গোপাল দত্ত, সিমিন হোসেন রিমি, মেহের আফরোজ চুমকি, মো. আক্তারুজ্জামান, আহসানুল ইসলাম (টিটু), ফজলে হোসেন বাদশা, কাজী ফিরোজ রশীদ, ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, আফতাব উদ্দিন সরকার, আরমা দত্ত এমপি প্রমুখ অন্যতম।

এ সময়ে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং- এর প্রতিনিধি দল মন্ত্রীপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেনের কার্যালয়ে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য ১৫২ জন সংসদ সদস্যের সুপারিশ পত্র হস্তান্তর করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু