ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-ভাঙ্গা রেলের ভাড়া পুনর্বিবেচনা করতে লিগ্যাল নোটিশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অক্টোবর ২০২৩, ৩:০৩ বিকাল

Link Copied!

ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলওয়ে প্রস্তাবিত ভাড়া পুনর্বিবেচনার দাবিতে রেল মন্ত্রণায়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, প্রধান পরিকল্পনা কর্মকর্তা, রেলমন্ত্রীর একান্ত সচিব ও প্রকল্প পরিচালক বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

বুধবার (১১ অক্টোবর) অভিজিৎ বিশ্বাস নামে ঢাকা জজ কোর্টের ওই আইনজীবী এ নোটিশ পাঠান।

অ্যাডভোকেট অভিজিৎ বিশ্বাস বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জেলার মানুষের পক্ষে পদ্মা পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে প্রস্তাবিত জনপ্রতি ভাড়া পুনর্বিবেচনা করে তা কমানোর পদক্ষেপ গ্রহণে অনুরোধ করছি। অন্যথায় আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হবো।

নোটিশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আন্তঃনগর ট্রেনের নন-এসির প্রস্তাবিত ভাড়া ৩৫০ টাকা এবং এসি চেয়ারের প্রস্তাবিত ভাড়া ৬৬৭ টাকা। কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামে নন-এসির ভাড়া ৩৪৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৬৫৬ টাকা। লক্ষণীয় বিষয় হলো ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গার দূরত্ব মাত্র ৭৭ কিলোমিটার, যেখানে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩২১ কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রাম রুটের দূরত্ব বিবেচনায় ঢাকা- ভাঙ্গা রুটের দূরত্ব কম হওয়ায় ভাড়াও বেশ কম হওয়ার কথা। কিন্তু দুঃখজনকভাবে ঢাকা-চট্টগ্রাম রুটের চেয়েও বেশি ভাড়া প্রস্তাব করা হয়েছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

নোটিশে আরও বলা হয়, বর্তমানে প্রতি কিলোমিটার এসি শ্রেণির ভিত্তি ভাড়া ১ টাকা ৯৫ পয়সা এবং নন এসি ১ টাকা ১৭ পয়সা। সে হিসাবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৭৭ কিলোমিটার দূরত্বে ভাড়া হওয়া উচিৎ নন এসি ৯০ টাকা এবং এসি ১৫০ টাকা ১৫ পয়সা। কিন্তু প্রস্তাবিত ভাড়া এই ভাড়ার চেয়ে প্রায় ৪ গুন বেশি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। গত ২৪ গঠিত রেলওয়ে কমিটি যে ভাড়া আদায়ের প্রস্তাব করেছে তা নিঃসন্দেহে জনস্বার্থবিরোধী।

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা