ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-চেন্নাই রুটে ইউএস-বাংলা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মার্চ ২০২৪, ২:১৯ বিকাল

Link Copied!

যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় আগামী ১৯ এপ্রিল থেকে ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এই রুটে সপ্তাহে চারটি বাড়িয়ে ১১টি ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে এই রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। আজ (১৮ মার্চ ২০২৪) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

তিনি জানান, স্বাধীনতার পর ভারতের চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করা প্রথম বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে প্রতিদিন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত উন্নত চিকিৎসা সেবা নেওয়ার জন্য রোগীরা চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতালে গিয়ে থাকে। ফলে যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই রুটে আগামী ১৯ এপ্রিল ২০২৪ থেকে সপ্তাহে ১১টি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বর্তমানে সপ্তাহে ঢাকা-চেন্নাই রুটে সাতটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

অতিরিক্ত ফ্লাইটগুলো আগামী ১৯ এপ্রিল থেকে সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার ঢাকা থেকে দুপুর ১টা ৫ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে চেন্নাই পৌঁছাবে। এছাড়া চেন্নাই থেকে অতিরিক্ত ফ্লাইটগুলো একই দিনে বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এছাড়া বর্তমানে সপ্তাহে প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং চেন্নাই থেকে স্থানীয় সময় দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে।

ঢাকা-চেন্নাই রুটের ন্যূনতম ওয়ান ওয়ের ভাড়া ১৫ হাজার ৪৬৭ টাকা ও রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৫৩০ টাকা।

ভারতের চেন্নাই ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করছে। আগামী ১৯ এপ্রিল থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে প্রতিদিন ফ্লাইট শুরু করতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে সব রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলার বহরে একটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে। খুব শিগগিরই ইউএস-বাংলার বহরে আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যুক্ত করতে যাচ্ছে। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা-দিল্লি ও ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা।

Facebook Comments Box

আরও পড়ুন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস