ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু, যাত্রীদের উচ্ছ্বাস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১:২২ বিকাল

Link Copied!

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হয়েছে। এর মাধ্যমে উদ্বোধনের পর প্রথমবারের মতো গণপরিবহনে করে জনসাধারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। তবে এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠানামা করতে হবে যাত্রীদের। এর মাঝে কোথাও বাস থামবে না।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফার্মগেটের খামারবাড়ি প্রান্ত থেকে এই বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। এসময় বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দূরপাল্লার বাসসহ অন্যান্য আন্তঃজেলা বাসও চলাচলের অনুমতি আছে। পরীক্ষামূলক চলাচল শুরুর দিনে অন্যান্য বেসরকারি কোম্পানির কয়েকটি বাসও চলাচল করতে দেখা গেছে। সে ক্ষেত্রে এসব বাস যেকোনও র‍্যাম্প দিয়ে নামতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে কেবল ফার্মগেট থেকে উত্তরা জসীমউদ্দিন রুটে যাত্রী পরিবহনে বিআরটিসি বিশেষ বাস সেবা চালু করেছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করা বাসগুলোর শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য পরিবহনের বাসগুলো এখনও নিয়মিত চলাচল শুরু করেনি। পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে তারা নিয়মিত হবেন তারা। তবে আপাতত পরীক্ষামূলকভাবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস নিয়মিত চলাচল করবে। নিজস্ব আটটি দ্বিতল বাস পরিচালনা করবে সংস্থাটি। সকাল ৭টা থেকে রাতে যতক্ষণ যাত্রী থাকবে এই বাস চলাচল করবে। ১৫ মিনিট পর পর ছাড়বে বাস।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একাধিক ওঠা-নামার র‍্যাম্প থাকলে এখন কেবল এর দুই প্রান্ত থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন।

বিআরটিসির বাসগুলো উত্তরার জসীমউদ্দীন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে যাত্রীদের তুলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সরাসরি ফার্মগেট আসবে।

অন্যদিকে ফার্মগেটে যাত্রী নামিয়ে মানিক মিয়া অ্যাভিনিউর খেজুরবাগান গোলচত্বর, খামারবাড়ি ও বিজয় সরণি থেকে বিমানবন্দর অভিমুখী যাত্রী নেবে বিশেষ এই বাস সার্ভিস।

প্রথম অবস্থায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যবহারে যাত্রীদের থেকে অতিরিক্ত কোনও ভাড়া নেওয়া হবে না। ফার্মগেট থেকে বিমানবন্দর অভিমুখে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। এতে কিলোমিটার প্রতি ভাড়া হবে ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং-এর মাধ্যমে এই ভাড়া আদায় হবে।

আপাতত বাস ভাড়ায় টোল যোগ না হওয়ায় এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে টোল যোগ করে বাস ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ। উল্লেখ্য, এক্সপ্রেসওয়েতে বাসের টোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ বিমানবন্দরে এলাকার কাউলা থেকে ফার্মগেট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরের দিন সকাল থেকে দুই চাকা ও তিন চাকার যান ব্যতিত অনান্য চার চাকার যান চলাচল করছিল। তবে আজ প্রথমবারের মতো এই গণপরিবহন সেবা চালু করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা