ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ঢাকায় ক্ষুদ্র দুগ্ধ খামারিদের মাঝে এফএও কর্তৃক দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ নভেম্বর ২০২৩, ১:৩৯ বিকাল

Link Copied!

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) গতকাল শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্ষুদ্র দুগ্ধ খামারিদের মাঝে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করে। এই উদ্যোগের লক্ষ্য খামারিদের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়ানো এবং নিম্ন আয়ের শহুরে এলাকার ভোক্তাদের নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করা।

এই উদ্যোগ “ঝুঁকিপূর্ণ নিম্ন আয়ের শহুরে এলাকায় কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা” শীর্ষক যৌথ প্রকল্পের অংশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন সুইডেন দূতাবাস থেকে প্রাপ্ত আর্থিক সহায়তায় এফএও, ডাব্লিউএফপি, ইউনিসেফ, এবং ইউএনএফপিএ এই উদ্যোগ বাস্তবায়ন করে। প্রকল্পটির লক্ষ্য হল মফস্বল শহরের ক্ষুদ্র খামারিদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে সহায়তা করা।

প্রকল্পের অংশ হিসেবে এফএও ১৮৯ জন দুগ্ধ খামারিদের ১০টি দলকে দুগ্ধজাত সরঞ্জাম, যেমন দুধ দোহন মেশিন , দুধ ঠান্ডা করার মেশিন, সিল দেয়ার মেশিন, জেনারেটর, ক্রিম আলাদা করার মেশিন, ওজনের স্কেল, ল্যাকটোমিটার, ঘাস কাটার সরঞ্জাম, প্লাস্টিক দুধের বোতল, এবং প্লাস্টিক ক্রেটের মতো দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করে। পূর্বাচলের ঢেলনা ঈদগাহ মাঠ, তাফালিয়া খেলার মাঠ, সেক্টর: ১৭, উত্তরা, এবং বাওথার মোমেছা বেগম উচ্চ বিদ্যালয়, বাওথার, কাঁচকুড়া, উত্তরখানে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খামারিদের মাঝে এই অত্যাবশ্যকীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করার ফলে আরো নিরাপদ এবং পুষ্টিকর দুগ্ধজাত পণ্য সরবরাহ নিশ্চিত হবে এবং নিম্ন আয়ের শহুরে এলাকার ভোক্তারা উপকৃত হবে। দুধ উৎপাদনের দক্ষতা এবং গুণমান বৃদ্ধির ফলে গ্রাহক পাবে তাজা এবং মানসম্মত দুগ্ধজাত পণ্য। বিতরণকৃত সরঞ্জামগুলো পণ্যের সুরক্ষা এবং ধারাবাহিকতায় অবদান রাখবে, ভোক্তাদের ক্রয় করা দুগ্ধজাত পণ্যের নির্ভরযোগ্যতা এবং গুণমান নিশ্চিত করবে। সামগ্রিকভাবে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রদত্ত সরঞ্জামগুলো খামারিদের জীবিকা এবং স্থানীয় ভোক্তাদের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র