ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. মতামত

ডেঙ্গু প্রতিরোধের বৈজ্ঞানিক উপায় : ডা: সুশান্ত বড়ুয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৩, ৮:১৫ সকাল

Link Copied!

এডিসের ‘রমন ক্রিয়া’য় হস্তক্ষেপ করতে জানলে নাকি এডিস দমন সম্ভব! কথাটা অমানবিক শোনায়, তবে মানব প্রজন্মকে বাঁচাতে তাই করতে হবে। এটি আমার মুখের কথা নয়। স্বয়ং কীটতত্ত্ববিদদের পরামর্শ। তাঁরা বলেন এডিস দমন হলে করতে হলে জনসচেতনতা যেমন দরকার, তারচে বেশি জরুরী হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে এডিস নিধন। এই এডিস মশা মারার উপযুক্ত উপায় হলো প্রাপ্ত বয়স্ক এডিস মারা  আর তাদের লার্ভা ধ্বংস করা।

তাহলে দেখা যাক কিভাবে বেশির ভাগ প্রাপ্ত বয়স্ক এডিস মারা সম্ভব?

এডিস মশারা ডেটিং বা মিট করতে বের হয় গোধূলির দু’ঘন্টা আগে আগে । এই  ক্ষণকে বলা হয় মশা মারার ‘উইন্ডো পিরিয়ড'(windo period). অর্থাৎ এই উইন্ডো  পিরিয়ড এ বেশির ভাগ প্রাপ্ত বয়স্ক এডিস মশা খোলা হাওয়ায় মিট করে।

দলে দলে জোড় বেধে রমন ক্রিয়ায় লিপ্ত হতে বাসা বাড়ি কিম্বা পাশের গাছগাছালি থেকে বাতাসে উড়ে। এই সময়ে যদি মশা মারার কার্যকর ঔষধ ছিঠানো হয় বা ফগিং করা যায় তবে বেশি এডিস মশা ধ্বংস হয়। প্রায় ৯০%-৯৫% প্রাপ্ত বয়স্ক এডিস মারা সম্ভব।

বাকি হলো লার্ভা বা ডিম ধ্বংস করা :

সেটাও সম্ভব। কার্যকর লার্ভিসাইড( larvicide ) ছিটানোর মাধ্যমে। লার্ভার মিনিমাম সোর্স হলো পরিত্যক্ত টায়ার, ফুলের টব, বিভিন্ন ক্যান, বা ঘরের কোনায় জমা স্বচ্ছ পানি। আর ম্যাক্সিমাম সোর্স হলো unreconstructed building এর বেইসম্যান্ট আর লিফট এর হোল।

এসব জায়গায় স্ব স্ব ভবন মালিক বা প্রজেক্ট পরিচালককে সরকার কতৃক লার্ভিসাইড সরবরাহ করলে অথবা সরাসরি কতৃপক্ষ লার্ভিসাইড ছিটালে অবশ্য ই এই প্রাণঘাতী ভাইরাসবাহী এডিস মশা ধ্বংস করা সম্ভব। আর এই key points গুলো সফলভাবে অনুসরণ করতে পারে কেবল কীটতত্ত্ববিদ এর নেতৃত্বে।

সেজন্য প্রত্যেক সিটি করপোরেশন, পৌর সভা এবং জেলা উপজেলায় কমপক্ষে একজন করে কীটতত্ত্ববিদ নিয়োগ দিয়ে মানুষের জীবন, শিশুর জীবন, সকলের জীবন রক্ষার প্রয়োজনীয় উদ্যোগ নিতে কাল বিলম্বের সুযোগ নেই।

লেখক:  ডাঃ সুশান্ত বড়ুয়া

শিশুরোগ বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্য বিশ্লেষক

এবং

সদস্য সচিব, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি, চট্টগ্রাম।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত