ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ১৬ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুলাই ২০২৩, ১১:১৯ বিকাল

Link Copied!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৪১৮ জন। এ সময় ১৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০১ জনের।

এর আগে, গত ১৯ জুলাই একদিনে ১৯ মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। তবে সেদিন অন্যান্য দিনের প্রাপ্ত মৃত্যুর তথ্য যুক্ত করা হয়েছিল।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক হাজার ১৬২ জন ঢাকার। অন্যান্য বিভাগের এক হাজার ২৫৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে সাত হাজার ৯২৭ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই চার হাজার ৬৪৬ জন। বাকি তিন হাজার ২৮১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৬৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২৯ হাজার ৫৬০ জন।ৃ

Facebook Comments Box

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশে ৯৭ মিমি বৃষ্টি

চীনে সুপার টাইফুন বাভির তাণ্ডব, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

Exclusive Gifts Await with vivo Y500 pre-order

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান

OPPO Teams Up with BD’s Own Messi, Jamal Bhuyan, to Support Bangladesh Football

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

অতিরিক্ত কাঁঠালের বিচি খেলে হতে পারে যেসব সমস্যা

টানা বর্ষণে জলমগ্ন যাত্রাবাড়ী, দুর্ভোগে পথচারী-ব্যবসায়ীরা

টানা বৃষ্টি ও জোয়ারে ঝালকাঠিতে পানির নিচে আমনের বীজতলা, দুশ্চিন্তায় কৃষক