ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ১১ মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ নভেম্বর ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ

Link Copied!

২৪ ঘণ্টায় (১৬-১৭ নভেম্বর) সারাদেশে আরো ১১ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে।  এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫৩৯ জনে। এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৬ জন। চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যায় প্রায় তিন লাখ।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

এতে আরো বলা হয়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ২০৬ জন ও ঢাকার বাইরের ৭৫০ জন। মৃতদের মধ্যে আট জন ঢাকার, তিন জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৯ হাজার ৫০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ পাঁচ হাজার ৮৪ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৯৬৬ জন।

১৬ নভেম্বর ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫।

এদিন বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মারা গেল ১৭৮ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, কয়েক বিভাগে হতে পারে ভারী বর্ষণ

কুয়েতে আরও ২,১৯৩ জনের নাগরিকত্ব বাতিল

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

দেশের ১০ জেলায় চালু হচ্ছে নতুন আইসিইউ, কমবে রাজধানীর হাসপাতালের চাপ

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কার্বনের ৮০ গুণ গতিতে পৃথিবীকে পুড়িয়ে মারছে যে গ্যাস

মধ্যরাতের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯৬ রোগী

দেশীয় তৈলবীজে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি

টঙ্গী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২