ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত লাখ ছাড়ালো, একদিনে ৯ মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ আগস্ট ২০২৩, ১০:৪৬ অপরাহ্ণ

Link Copied!

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ১৯১ জনে।

এছাড়া ডেঙ্গু জ্বরে একদিনে সারাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৫ জনে।

আজ সোমবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ১৯৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৭২ জন। ঢাকার বাইরের ১ হাজার ৩২৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ছয়জন ঢাকার এবং তিনজন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ১৯১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯ হাজার ৩২৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৮৬৩ জন।

এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৯‌৪ হাজার ২০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫ হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরের ৪৮ হাজার ৬৬২ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব, ধান-চালেও মিলবে সুবিধা

দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৫০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ, প্রস্তাব ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা

ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে স্বাবলম্বী হবে প্রান্তিক জনগোষ্ঠী: প্রতিমন্ত্রী

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন

বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীতে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত

দেশজুড়ে মৌসুমি বায়ুর বিস্তার, টানা পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

ফেনীতে গ্যাসবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২, আহত ৮

আবারও কমলো স্বর্ণের দাম

স্বর্ণের পর কমলো রুপার দামও

সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা