ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ডিম ও ইলিশের অতিরিক্ত দামের জন্য দায়ী সিন্ডিকেট : ফরিদা আখতার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৩ বিকাল

Link Copied!

বাজারে ডিম ও ইলিশের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেট দায়ী বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বুধবার (২৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বাজারে ইলিশের দাম কেজিপ্রতি এখনো ১৫০০ টাকার ওপরে থাকায় সাধারণ মানুষের চাহিদা মেটানো যাচ্ছে না। ইলিশের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী ও দাদন ব্যবসাই দায়ী।

চলতি বছর ইলিশের প্রজনন হার বেড়ে ৫৪ শতাংশ হয়েছে জানিয়ে তিনি বলেন, ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে গত ১০ বছর ধরে। তবে এ বছর দুর্গাপূজার সময়ে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হলেও ভারতে গেছে মাত্র ৬৬৫ মেট্রিক টন।

মাংস, দুধ ও ডিমের মূল্য স্থিতিশীল রাখতে অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান ফরিদা আখতার। তিনি বলেন, আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যার প্রভাবে ডিমের সরবরাহে ঘাটতি হয়েছিল। স্বাভাবিকের তুলনায় তখন চাহিদা বেশি থাকায় ডিমের বাজারে অস্থিরতা তৈরি হয়।

এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের জন্যই সরবরাহে হস্তক্ষেপ করে। যার কারণে বাজারে বেড়ে যায় দাম। তিনি আরও বলেন, ডিমের চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকা সত্ত্বেও ডিমের অস্বাভাবিক মূল্য বাড়ার পেছেনে সিন্ডিকেটই দায়ী।

ডিম আমদানি প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানিরে ঘোষণা দেয়ায় উদ্বেগ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ডিম আমদানির ফলে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন। আমদানি করা ডিমের সঙ্গে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এর ফলে পোল্ট্রি শিল্প বিপর্যয়ের মুখে পড়তে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা