ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ অগাস্ট ২০২৫, ৫:০৬ বিকাল

Link Copied!

ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চললেও এখনো এর সুরাহা হয়নি। উপসহকারী কৃষি অফিসাররা অভিযোগ করছেন, একই পদে দীর্ঘ ৩৫ বছর চাকরি করেও তারা প্রকৃত পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।

২০২২ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ধাপে ধাপে ৪৫০ জন উপসহকারী কৃষি অফিসারকে একই গ্রেডে ও নিজ বেতনে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার পদে চলতি দায়িত্বে পদোন্নতি দেয়। তবে বেতন ও গ্রেডে কোনো পরিবর্তন হয়নি। ইতোমধ্যে পদোন্নতি পাওয়া ৩১৩ জন চলতি দায়িত্বেই অবসরে গেছেন।

ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) এই প্রক্রিয়াকে “নজিরবিহীন” বলে উল্লেখ করেছে। তাদের মতে, উপসহকারী কৃষি অফিসার (১০ম গ্রেড) ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার (একই ১০ম গ্রেড) সমমর্যাদায় থাকায় এটি প্রকৃত পদোন্নতি হিসেবে গণ্য হয় না।

বিগত কয়েক বছর ধরে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন সময়ে নিয়োগবিধি সংশোধনের নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। ২০০৮, ২০০৯, ২০১৩, ২০১৮ ও সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে মন্ত্রণালয় নিয়োগ বিধি পরিবর্তনের জন্য নির্দেশ দিলেও অধিদপ্তর কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

এই পরিস্থিতিতে উপসহকারী কৃষি অফিসারদের সংগঠন ডিকেআইবি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এবং তারা মামলার প্রস্তুতিও নিচ্ছে। একই সঙ্গে তারা বৈষম্য নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তাদের মূল দাবি হলো – ডিপ্লোমা কৃষিবিদদের প্রকৃত পদোন্নতি নিশ্চিত করা এবং নিয়োগ বিধি সংশোধন করে তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করা।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র