ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

ডাসারে খাল-বিলে মাছের পোনা অবমুক্ত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ৪:২৫ বিকাল

Link Copied!

মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের খাল ও আজালিয়া বিলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে মাছের পোনা অবমুক্ত করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

এ সময় তিনি বলেন, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বাড়বে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং জেলে ও সাধারণ মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়গুলোকে জীববৈচিত্র্যে সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামানও উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে অতিথিরা খাল ও আজালিয়া বিলে মাছের পোনা অবমুক্ত করেন। একই সঙ্গে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের কর্মসূচি নিয়মিত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

বন্যার পর দুই বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে কুমিল্লার ১০ গ্রামের মানুষ

পানি সুরক্ষায় দ্রুত বিনিয়োগ ও সংস্কারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা, পথচারী নিহত

বৃষ্টি থামার নাম নেই, আরও ৫ দিন ভেজার পূর্বাভাস

শাহজালালে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইট অনুমোদন স্থগিত

সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৩৬৪ শিক্ষার্থীর

দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা-ভূমিধস পরিস্থিতির উন্নতি

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে কাজ করছে সরকার: মন্ত্রী

হাওরের বন্যা ঠেকাতে ব্রির নতুন ধান, ফলন ৮.৫ টন পর্যন্ত

Titan Battery of realme C100i Steals the Spotlight: A New Chapter in Long-lasting Battery Life

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি