ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে অবৈধ জালবিরোধী অভিযান, ৭০টি জাল জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ অগাস্ট ২০২৫, ৩:৫০ বিকাল

Link Copied!

মাছের পোনা রক্ষায় ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়িবাধ এলাকায় প্রায় ৬ ঘণ্টাব্যাপী অভিযানে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার (২৩ আগস্ট) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় নদীতে পাতানো নিষিদ্ধ জালের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থান থেকেও অবৈধ জাল উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খানসহ অন্যান্য কর্মকর্তা।

ইউএনও খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়। তবে খবর পেয়ে জালের মালিকরা পালিয়ে যায়। পরে পুলিশ, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে জব্দ করা জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, “রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে দেশীয় ছোট মাছ ও মাছের পোনা সহজেই মারা যায়। তাই এসব জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা