ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

টেলিযোগাযোগ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রবি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ

Link Copied!

টেলিযোগাযোগ খাতে অসামান্য অবদান ও উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ‘বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। মর্যাদাপূর্ণ এই পুরস্কার রবির ধারাবাহিক অগ্রগতি ও দক্ষতার প্রতিফলন।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চ (বিবিআর) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন “দ্য ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি”-তে রবিকে এ পুরস্কার প্রদান করা হয়।

চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেল বে ভিউতে আয়োজিত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় রবির সিনিয়র রিজিওনাল হেড (চট্টগ্রাম নর্থ) মো. ইফতেখারুল আলম পুরস্কারটি গ্রহণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতারসহ শিক্ষাবিদ ও কর্পোরেট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন রবির জন্য দেশের টেলিযোগাযোগ খাতে উদ্ভাবন ও টেকসই উন্নয়নের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেওয়ার প্রেরণা জোগাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি