ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

“টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য” শীর্ষক মিথষ্ক্রিয় সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ আগস্ট ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ

Link Copied!

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজন করেছে “টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য বিষয়ক মৌলিক ধারণা” শীর্ষক এক মিথষ্ক্রিয় সেমিনার। গত ২৬ আগস্ট ২০২৫ বিকেল ৫:৩০ মিনিটে বাপা অফিসে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন বাপা সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপা’র টেকসই খাদ্য ও কৃষিবিষয়ক কমিটির সদস্য সচিব মো. জাহেদুর রহমান। তিনি হালাল ও নিরাপদ খাদ্য, খাদ্য নিরাপত্তা, পরিবেশ, মাটি, পানি, বায়ু, খাদ্য উৎপাদন ও বিপণন, মোড়কীকরণ, ভ্যালু চেইন, কীটনাশক নিয়ন্ত্রণ, রি-সাইকেলিং, ল্যাবরেটরি পরীক্ষা, ট্রেসাবিলিটি, স্বাস্থ্য নিরাপত্তা, হ্যাসাপ, জি.এম.ও, আইএসও, ভোক্তা অধিকার, ভিটামিন/এন্টিবায়োটিক রেজিস্টেন্স, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ওয়ান হেলথ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন বাপার কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, যুগ্ম সম্পাদক ড. হালিম দাদ খান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, জাতীয় কমিটির সদস্যগণ গওহার নইম ওয়ারা, মো. হাফিজুর রহমান, একরাম হোসেন, আরিফুর রহমান, তরিকুল ইসলাম রাতুল, তিতলি নাজনিন, হাজী শেখ আনছার আলী, এবং গ্রীন ভয়েস ঢাকা বিভিন্ন শাখার শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, দেশের কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের মূখ্য ভূমিকা অপরিহার্য। তিনি কৃষিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহারের এবং খাদ্যে ভেজাল বন্ধ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই বিষয়গুলো নিশ্চিত করা না হলে দেশের কৃষি ও খাদ্য নিরাপদ থাকবে না।

সেমিনারে বাপা’র নতুন উদীয়মান পরিবেশ যোদ্ধাদের জ্ঞান বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, কয়েক বিভাগে হতে পারে ভারী বর্ষণ

কুয়েতে আরও ২,১৯৩ জনের নাগরিকত্ব বাতিল

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

দেশের ১০ জেলায় চালু হচ্ছে নতুন আইসিইউ, কমবে রাজধানীর হাসপাতালের চাপ

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কার্বনের ৮০ গুণ গতিতে পৃথিবীকে পুড়িয়ে মারছে যে গ্যাস

মধ্যরাতের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯৬ রোগী

দেশীয় তৈলবীজে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি

টঙ্গী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২