ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

টেকসই কৃষি উন্নয়নে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও CIMMYT

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুন ২০২৬, ১০:৫২ সকাল

Link Copied!

দেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিভিত্তিক উদ্যোগ ও ব্যবসার সম্প্রসারণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং International Maize and Wheat Improvement Center (CIMMYT)-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। সভায় CIMMYT-এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ Owen Calvert-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।

সভায় CIMMYT-এর প্রতিনিধিরা বাংলাদেশে তাদের চার দশকেরও বেশি সময়ের কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এবং অর্জন তুলে ধরেন। তারা জানান, গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে উন্নত জার্মপ্লাজম, উচ্চফলনশীল ও জলবায়ু-সহনশীল জাত উদ্ভাবন, রোগবালাই মোকাবিলা এবং সংরক্ষণশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এছাড়া আন্তঃফসল চাষ, ফসল উৎপাদন-পরবর্তী ক্ষতি কমানো, প্রশিক্ষিত খামারিভিত্তিক ‘লিভিং লাইব্রেরি’, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (AWD) প্রযুক্তিভিত্তিক কার্বন ট্রেডিং, স্বয়ংক্রিয় আবহাওয়ার পূর্বাভাস সংবলিত কৃষকবান্ধব অ্যাপ এবং কৃষি যান্ত্রিকীকরণসহ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

সভায় উল্লেখ করা হয়, এসব কার্যক্রম সম্প্রসারণে পিকেএসএফ ও CIMMYT যৌথভাবে কাজ করলে দেশের কৃষকদের জীবনমান উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

মতবিনিময় সভায় উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো দ্রুত চিহ্নিত করে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে। তারা টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা