ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

টানা চারদিন ধরে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ফেব্রুয়ারী ২০২৪, ১:২৮ বিকাল

Link Copied!

সকাল থেকে দিনভর রোদ। রোদের সঙ্গে সকাল-বিকেল হালকা কুয়াশা। এরসঙ্গে রাতে হিমশীতল বাতাসে টানা চারদিন ধরে পঞ্চগড়ে বয়ে চলেছে মাঝারি শৈত্যপ্রবাহ।

আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৭। এরপর শুক্রবার ও শনিবার ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

সকাল থেকে দিনভর রোদের কারণে জনজীবনে স্বস্তি মিললেও বিকেলের পর থেকে ভোর পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। এতে দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া মানুষ। আরও দু’একদিন এই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেলেও তেঁতুলিয়ার আবহাওয়া ব্যতিক্রম। এখানে গত চারদিন ধরে রাতে টানা শৈত্যপ্রবাহ চলছে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ৮ এর নিচে অবস্থান করছে। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার ও শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮।

 

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা