ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১২:৪৮ বিকাল

Link Copied!

জিআই স্বীকৃতিপ্রাপ্ত টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার, তাঁতিদের উন্নত প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ ও প্রণোদনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

শনিবার (১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের বাজিতপুরে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে সরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি তাঁতিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এসব উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে তাঁত শিল্পের প্রতি আগ্রহী করে তোলারও পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, আগের সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া দেশের টেক্সটাইল প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

এর আগে প্রতিমন্ত্রীসহ অতিথিরা বাজিতপুরে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করেন এবং কেন্দ্রটি পরিদর্শন করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র