ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মার্চ ২০২৪, ৬:২৫ বিকাল

Link Copied!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্লা এলাকায় ট্রাকচাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ (০৯ মার্চ) শনিবার দুপুর আড়াইটার দিকে বাসাইল উপজেলার গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস আলী পুলিশের এসআই হিসাবে কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানান, মো. ইউনুস আলী কেরানীগঞ্জ থানায় এসআই হিসেবে যোগ দেওয়ার আগে তিন বছর টাঙ্গাইল থানায় কর্মরত ছিলেন। সে সুবাধে তার পরিবার টাঙ্গাইল মডেল থানার পাশেই থাকতো। কয়েক দিন আগে তিনি ছুটিতে আসেন। শনিবার দুপুরে কর্মস্থলে যোগ দিতে মোটসাইকেল যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে গুল্লা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমীন জানান, ঘাতক ট্রাক ও চালককে আইনের আওতায় আনতে কাজ চলছে। মরদেহ উদ্ধার হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা